প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগে বিডিও অফিসে, তালা ঝোলালো বিজেপি সমর্থকরা
দি নিউজ লায়নঃ ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয় বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা। তবে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে ভোটের মুখে বিডিও অফিসে, তালা ঝোলালো বিজেপি সমর্থকরা।
এদিন বিডিও, পুলিস-সহ অফিসের অন্যান্য কর্মীদেরও অফিসেই তালা দিয়ে আটকে দিল বিজেপি কর্মীরা। এনিয়ে তুলকালাম বীরভূমের মল্লারপুর। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গায়েব করে দিয়েছে। এমনটাই অভিযোগ বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায়ের। তিনি জেলা বিজেপির সাধারণ সম্পাদক। তাঁর নেতৃত্বেই আজ বিডিও অফিসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে আজ বিডিও অফিস ঘেরাও করা হয়। অভিযোগ, ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণগ্রাম পঞ্চায়েতের ঘোষগ্রাম সংসদের নবকুমার লেটের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এলাকার ৬ উপভোক্তা। এর পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানান বিক্ষোভকারীরা।
কিন্তু বিকেল প্রর্যন্ত এফআইআর না হওয়ায় বিডিও অফিসের গেটে তালা লাগিয়ে দেন অতনু চট্টোপাধ্যায়। ভেতরে আটকে পড়েন বিক্ষোভ সামাল দিতে আসা পুলিসও। অবশেষে অফিসের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিডিও। ভোটমুখী বাংলায় এহেন অভিযোগ শাসকদলে রীতিমত অস্বস্তিতে ফেলে দেয়, তা আর বলার অপেক্ষা রাখেনা।

Post a Comment